নোয়াখালীতে বিজয় মিছিলে হামলা, যুবলীগকর্মী নিহত
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় আওয়ামী লীগের বিজয় মিছিলে ১৮ দলীয় জোটের লোকজনের হামলায় আহত যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলার গজারিয়া গ্রামে এ হামলায় হন মাহফুজুর রহমান (২৩)। ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মাহফুজুর যুবলীগকর্মী ছিলেন বলে জানিয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক ইকবাল করীম তারেক।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গজারিয়া বাজারে বিজয় মিছিল বের করেন। মিছিলে ১৮ দলের কর্মীদের হামলায় আহত মাহফুজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে মাহফুজের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি সামাল দিতে সোনাইমুড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
