২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ

মিরপুর ৭ নম্বর সেক্টরে ভোটকেন্দ্রের পাশে একটি ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফারহান খান লাবিব

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 03:38 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

৭ নম্বর সেক্টরের শেখ কামাল প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

শেখ কামাল বিদ্যালয়ের দুটি কেন্দ্রের মধ্যে ১১০ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. গোলাম মোম্তফা জানান, বেলা ১টার সময় কেন্দ্রের পাশে কে বা কারা একটি বোমা বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই খন্দকার মনিরুজ্জামান বলেন, “ভোটারদের আতঙ্কিত করার জন্য এটা ঘটানো হতে পার।”

তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

এ বিদ্যালয়ের ১১০ নম্বর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২২৬৪ জন। এর মধ্যে ৩১৯ জন বেলা ১টা পর্যন্ত ভোট দিয়েছেন বলে প্রিসাইডিং কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান।

১০৯ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম চৌধুরী জানান, তার কেন্দ্রের ২ হাজার ৩৩৫টি ভোটের মধ্যে ওই সময় পর্যন্ত ৩৭১টি ভোট পড়েছে।