পিরোজপুরে আ.লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
পিরোজপুর- ৩ (মঠবাড়িয়া) আসনে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
মঠবাড়িয়া থানার ওসি শেখ আবু জাহিদ জানান, আহত মতিউরকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রফিকুল ইসলাম দিপু জানান, এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয়েছেন মতিউর।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফি উদ্দিন আহম্মেদ বলেন, জামায়াত-শিবির কর্মীরাই মতিউরকে কুপিযেছে।
