২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বোমা ফাটিয়ে পালাতে গিয়ে ধরা

ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে রাজশাহীর পবা ও চারঘাট উপজেলার দুটি ভোটকেন্দ্রের পাশে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।   

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 12:13 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

জেলা পুলিশ সুপার আলমগীর কবীর জানান, রোববার সকাল ৯টার দিকে পবার তেবাড়িয়া ও চারঘাটের জয়পুর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এর কিছুক্ষণ পরই তেবাড়িয়া থেকে বোমা ফাটিয়ে পালানোর সময় এলাকাবাসী ও দায়িত্বরত পুলিশ সদস্যরা তিন শিবির কর্মীকে আটক করে বলে জানিয়েছেন শাহমখদুম থানার ওসি হাফিজুর রহমান হাফিজ।

পাশাপাশি শ্যামপুর এলাকায় ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তায় দুর্বৃত্তরা গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ গিয়ে গাছ সরিয়ে রাস্তায় চলাচল স্বাভাবিক করে।

এদিকে রাজশাহীর ৩ ও ৬ আসনের ২১৭টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয় বলে জানান এসপি আলমগীর কবীর।

তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম বলে খবর পাওয়া গেছে।