২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়  বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 10:30 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

নিহত ফারুক হোসেন (৩৪) উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

শনিবার সকালে উপজেলার শফিরহাটে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ফারুক আহত হন।

তার ভাই আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে ফারুকের মৃত্যু হয়েছে।

তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রিয়াজুল ইসলাম বলেন, “ফারুককে রাতে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তাই তাকে ভর্তি করা হয়নি।”