২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়লো ২০০ বস্তিঘর

চট্টগ্রাম নগরীর একটি এলাকায় আগুনে পুড়ে গেছে দুই শতাধিক বস্তিঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 06:24 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার দুপুরে পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডে এই আগুনে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

নন্দন কানন ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শওকত আলী জোয়ার্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পৌনে ২টার দিকে আগুনের ওই বস্তিতে আগুন লাগে। নন্দন কানন, আগ্রাবাদ, চকবাজার ও লামার বাজার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

“আগুনে প্রায় দুই শতাধিক কাঁচা বস্তিঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।