২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অটোরিকশা চালক দগ্ধ

নির্বাচন ঠেকানোর দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালে ফেনীতে পিকেটারদের দেয়া আগুনে এক অটোরিকশা চালক দগ্ধ হয়েছেন।

ফেনী প্রতিনিধি

আহমাদ আল আবিদ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 03:14 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার দুপুরে শহরের একটি স্কুলের সামনে এ ঘটনায় দগ্ধ শাহাব উদ্দিনকে  (২৬)  ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান,  দুপুরে শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে পিকেটাররা একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয়। এতে চালক দগ্ধ হলে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রায় একই সময়ে ফেনীর পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে পিকেটাররা।

খবর পেয়ে আধা ঘণ্টা পর সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়েছে বিজিবি।

দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কসহ বিভিন্ন সড়কে পিকেটাররা বেশ কয়েকটি হাতবোমা ফাটিয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত টমটমসহ পাঁচটি গাড়িও ভাংচুর করে তারা।