২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ও মধ্যাঞ্চলে তীব্র শৈত্য প্রবাহের আভাস

চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 07:25 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

চলতি মাসে শৈত্যপ্রবাহের পাশাপাশি মাঝারি ধরনের ঘনকুয়াশারও পূর্বাভাস দিয়েছে এ সংস্থাটি।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় ১৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২টি মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এসময় এসব অঞ্চল এবং নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে।

সাধারণত মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াস এবং তীব্রে ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

পূর্বাভাস কর্মকর্তারা জানিয়েছেন, শীতের শুরুতে এ ধরনের আবহাওয়া থাকা স্বাভাবিক। তাপমাত্রার তারতম্য কমতে থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে।

গেল বছরও এই সময়ে একই ধরনের আবহাওয়া ছিল বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।