নীলফামারীতে দুই আসনে নির্বাচন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৩৩
নীলফামারীর চারটি সংসদীয় আসনের মধ্যে নির্বাচন হচ্ছে দুটিতে। বাকি দুটিতে রয়েছেন একক প্রার্থী।
এ দুটি আসনে ১৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, নীলফামারী-১ ও ৩ আসনে ২৪৪টি ভোট কেন্দ্রে নির্বাচন হবে। এরমধ্যে ১৩৩টিকে গুরত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে রয়েছে ৫৯টি এবং নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ আংশিক) আসনে রয়েছে ৭৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।
রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. জাকীর হোসেন জানান, বেশ কয়েকবার সংঘটিত জামায়াত-শিবিরের নাশকতার কারণে জলঢাকার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬০টি কেন্দ্র এবং কিশোরগঞ্জের তিনটি ইউনিয়নের ১৪টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে হিহ্নিত করা হয়েছে।
অপরদিকে জামায়াত-বিএনপির নাশকতার আশংঙ্কা ও বেশ কয়েকটি কেন্দ্র দূর্গম এলাকায় হওয়ায় ডিমলার ১০ ইউনিয়নের ৩৫টি এবং ডোমারের ১০টি ইউনিয়ন ও এক পৌরসভার ২৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে হিহ্নিত করা হয়েছে।
আগামী রোববারের (৫ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনের তিন প্রার্থী হলেন আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার (নৌকা), জাতীয় পার্টির (এ) বর্তমান সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী (লাঙ্গল) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) খয়রুল আলম আনাম (মশাল)।
নীলফামারী-৩ আসনের দুই প্রার্থী হলেন আওয়ামী লীগের গোলাম মোস্তফা (নৌকা) ও জাতীয় পার্টির (এ) বর্তমান সংসদ সদস্য কাজী ফারুক কাদের (লাঙ্গল)।
এ দুই আসনে ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত প্রধান চারটি সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে পালাক্রমে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা এবং নীলফামারী-৩ আসনে আওয়ামী লীগ,জাতাীয়পার্টি ও জামায়াতের প্রার্থীরা জয় লাভ করেন। তবে এবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করা এবং জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় বেশ খোষমেজাই আছে আওয়ালীগ, জাতীয়পার্টি ও জাতীয় সমাজতান্ত্রীক দলের (জাসদ) প্রার্থীরা।
