২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে বোমাবাজি, পুরান ঢাকায় বাসে আগুন

বিরোধী দলের টানা অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর অভিজাত এলাকা গুলশানে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 08:49 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এছাড়া পুরান ঢাকার শাখারী বাজার মোড়ে একটি বাসে আগুন ধরানো হয়েছে।

গুলশানে আমেরিকান ক্লাব ও স্থনীয় একটি পার্কের কাছের সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়রা জানায়।

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু ধাওয়া করেও পায়নি।”

ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

শাখারী বাজার মোড়ে সদরঘাট থেকে মিরপুরগামী ইউনাইটেড পরিবহনের একটি বাসে আগুন দেয় দু্র্বৃত্তরা।

বাসের চালক কামরুল জানান, যাত্রীবেশে একজন পেট্রোল দিয়ে বাসের পেছনের অংশে আগুন দিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়।

বাসটিতে ওই সময় ১৫ থেকে ১৬ জন যাত্রী ছিলেন। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় বাসের পেছনের বেশ কিছু অংশ আগুনে পুড়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের সদরঘাট ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার ওসি শাহ আলম বলেন, “যারা আগুন ধরিয়েছে, কাউকে আটক করা যায়নি। তবে তারা বাসের যাত্রী ছিল বলে আমরা জানতে পেরেছি।”