বগুড়ায় ফের ৪৮ ঘণ্টার হরতাল
বগুড়ায় শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বুধ ও বৃহস্পতিবার জেলায় ৩৬ ঘণ্টার হরতালের পর বৃহস্পতিবার বিকেলে আবারো এ হরতালের ঘোষণা দেয়া হয়।
স্বাধীন জানান, হরতালের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে শহরের চেলোপাড়া এলাকায় ১৮ দলীয় জোটের সমাবেশ হয়।
ওই সমাবেশ থেকে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম আগামী শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন।
