২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমাবাজি-গাড়িতে আগুন

১৮ দলের অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীর কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে, আগুন দেয়া হয়েছে একটি বাসে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 08:22 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বিআরটিসি মোড়ে ঢাকা-চট্টগ্রাম সড়কে চলাচলকারী একটি বাসে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন  কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

তিনি বলেন, “অবরোধকারীরা আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভায়।”

এছাড়া নগরীর কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে হাতবোমা ফাটানো হয়। অলংকার মোড়ে হাতবোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার করেছে বলে জানান পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান।

নগরীর হালিশহর ব্যাপারী পাড়ায় পরিত্যক্ত অবস্থায় তিনটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে বলে জানান হালিশহর থানার ওসি শাজাহান কবীর।