২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পুড়িয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী নেতা এনামুল হককে পুড়িয়ে মারার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 07:05 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটায় পুলিশ বাদি হয়ে শিবগঞ্জ থানায় এ মামলার পর এজাহারের একজনসহ চারজনকে গ্রেপ্তার  করেছে পুলিশ।

গত সোমবার সন্ধ্যায় পৌর এলাকার শিবগঞ্জ বাজারে উপজেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি এনামুল হকের শারমিন হার্ডওয়ার নামের দোকানে হামলা ও অগ্নিসংযোগ করে বিএনপি কর্মীরা।

‌আগুন দেওয়ার সময় ভেতরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান এনামুল।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,থানার এসআই  মোহাম্মদ আলী বাদি হয়ে মামলাটি করেন।

মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।