২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রা শুরু করলো ‘নিওটেক বাংলাদেশ’

তথ্য-প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান নিউটেক বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 06:05 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার বছরের প্রথম দিনে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের ব্যবসা শুরুর ঘোষণা দেয়। এ উপলক্ষে উন্মোচন করা হয় নিজস্ব ওয়েবসাইট।

প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী সিইও মো. নাজমুল হাসান মেহেদী বলেন, “প্রতিটি মানুষের কাছে সহজে ও সুলভমূল্যে আমরা আইটি পণ্য পৌঁছে দিতে চাই। একই সঙ্গে তথ্য-প্রযুক্তির ব্যবহার বিধি ও এ বিষয়ে সম্যক জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য।”

www.neotechbangladesh.com -এই ওয়েবসাইটে গিয়ে যে কেউ তাদের পণ্য পছন্দ এবং ক্রয় আদেশ দিতে পারবেন।