ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি গ্রেপ্তার
ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি রেজাউল করীম জুয়েলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুয়েলের বাড়ি সাভারের শ্যামপুর এলাকায়।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুয়েলের বিরুদ্ধে বিরোধী দলের অবরোধের সময় হেমায়েতপুর ও রাজফুলবাড়িয়া এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের নয়টি মামলা রয়েছে।
“এর মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।”
সাভার মডেল থানার এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
