২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

কারিমা ফেরদৌসী কেকা

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 11:15 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর ২ নম্বরে সনি সিনেমা হলের সামনে পল্লবী সুপার পরিবহনের বাসটিতে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে যাত্রীরা সবাই নেমে যাওয়ায় কেউ আহত হননি।

যাত্রীদের বরাত দিয়ে ওসি সালাউদ্দিন বলেন, “ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।”

বাসের সামনের আসনে থাকা এক যাত্রীর অভিযোগ, ইঞ্জিনটি তাদের কাছে অতিরিক্ত গরম মনে হচ্ছিল। জানানোর পরও বিষয়টির গুরুত্ব দেননি চালক। এক পর্যায়ে ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং বাসে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী বলেন, “ইঞ্জিন গরম হয়েই আগুন লেগেছে বলে আমাদের ধারণা।”