শাহবাগে হাতবোমা বিস্ফোরণ
বিরোধী দলের ডাকা অবরোধের প্রথম দিন শেষে সন্ধ্যায় শাহবাগ মোড়ে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণে কেউ আহত হয়েছে কি-না তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
শাহবাগ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যায় দু্র্বৃত্তরা সাতটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে জানিয়ে তিনি বলেন, বোমায় কেউ আহত হয়েছে কি-না তা জানা যায়নি।
