২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের ২১ নং কূপের গ্যাস জাতীয় গ্রিডে

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২১ নং কূপ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 07:24 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার বিকাল থেকে প্রতিদিন এ কূপের ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) সচিব সঞ্জীব দেবনাথ জানান, রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল গত ৩ নভেম্বর কূপটির খনন শুরু করে এবং ৩৫ দিনে সফলভাবে সম্পন্ন করে।

গত ২৯ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয় এ কূপ থেকে।

সঞ্জীব দেবনাথ আরো জানান, ক্রমান্বয়ে কূপটির উৎপাদন বৃদ্ধি করে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে।