নোয়াখালীতে বৃহস্পতিবার হরতাল
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগে নোয়াখালীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ১৮ দলীয় জোট।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ জানান, বুধবার দুপুরে ১৮ দলীয় জোটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে একই দাবিতে বেগমগঞ্জ উপজেলা ১৮ দলের এক সমাবেশ থেকে বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়।
