২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্নুজানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

খুলনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান খান খোকন প্রতিপক্ষ আওয়ামী লীগের মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 06:57 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান এ অভিযোগ করেন।

তার অভিযোগ, মন্নুজান সুফিয়ানের লোকজন এলাকায় তার কর্মী-সমর্থকদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করছে। ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি করছে।

এ আসনের ১০৫টি ভোট কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি।

এদিকে, মন্নুজান সুফিয়ান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।