গাজীপুরে কভার্ড ভ্যানে আগুন
বিএনপি-জামায়াত জোটের ডাকা লাগাতার অবরোধ শুরুর আগেই গাজীপুরে একটি কভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হননি।
এএসআই মোকলেছুর জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে নতুন বছরের প্রথম দিন থেকেই লাগাতার এ অবরোধ শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
