৭ ঘন্টা পর সিলেটের রেলপথ চালু
হবিগঞ্জের বাহুবলে ট্রেন লাইনচ্যুত হওয়ায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাহুবল উপজেলার রসিদপুর রেলওয়ে স্টেশনের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী তেলবাহী ট্রেনের পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়।
ফলে তখন থেকেই সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এনে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয় বলে স্টেশন মাস্টার জানান।
তিনি জানান, লাইন চালু হওয়ার পর মাধবপুর উপজেলার নয়াপাড়া স্টেশনে আটকা পড়া সিলেটগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ রাতেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
