২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে সোনাসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 06:27 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

আটক নুরুল আবছার (৫০) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার বিকাল ৫টায় ওমান এয়ারলাইন্সের একটি বিমানে ওমান থেকে চট্টগ্রামে নামেন তিনি।

বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ আল জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ক্যান করার সময় লাগেজের ভেতর থেকে সোনার বারগুলো পাওয়া যায়।

বারগুলো সাবানের ভেতরে করে আনা হয়েছিল বলে জানান তিনি।