সাতকানিয়ায় প্লাইউড কারখানায় আগুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব কাঠগড় এলাকায় একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আকবর প্লাইউড নামের ওই কারখানায় আগুন লাগে।
দমকল বাহিনী আগুন লাগার কারণ নির্ধারণ করতে না পারলেও মালিকের দাবি নাশকতামূলকভাবে আগুন লাগানো হয়েছে।
দমকল বাহিনীর পটিয়া ও সাতকানিয়া ইউনিটের তিনটি গাড়ি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানাটির মালিক স্থানীয় ওবায়দুল আকবর।
সাতকানিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. শাহদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় বিদ্যুৎ বিভাগ থেকে নিশ্চিত হয়েছি আগুন লাগার সময় ওই এলাকায় লোডশেডিং চলছিল।
“কারখানার মালিকের দাবি কেউ নাশকতামূলকভাবে আগুন দিয়েছে। আগুনে যন্ত্রাংশ ও কাঁচামাল পুড়ে গেছে।”
