মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা নিহত
মেহেরপুর সদর উপজেলায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা নিহত হয়েছেন।
মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, সোমবার ভোরে হিজুলী গ্রামে অভিযান চালিয়ে জব্বারকে আটক করে র্যাব-পুলিশের যৌথদল। রাতে আসামি ধরতে তাকে নিয়েই আবারো অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে রাত ২টার দিকে হিজুলি মাঠে জব্বারের লোকজন পুলিশের দিকে গুলি ছুড়লে র্যাব-পুলিশ পাল্টা গুলি করে। এতে জব্বার গুলিবিদ্ধ হন।
মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয় বলে ওসি রিয়াজুল ইসলাম জানান।
তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
