২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধরপাকড় অব্যাহত, আটক চারশ

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের কর্মসূচির মধ্যে সারাদেশে আটক অভিযান অব্যাহত রয়েছে। রোববার রাত থেকে সোমবার পযর্ন্ত বিভিন্ন জেলা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি-জামায়াতের ৩৯১ জনকে আটক করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 09:31 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বিরোধী দলের ‘ঢাকামুখী অভিযাত্রা’র দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টের ভেতরে অবস্থান নেয়া বিএনপিপন্থী আইনজীবীদের লক্ষ্য করে যুব মহিলা লীগকর্মীরা ইট ছুড়ছে।ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিরোধী দলের ‘ঢাকামুখী অভিযাত্রা’র দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টের ভেতরে অবস্থান নেয়া বিএনপিপন্থী আইনজীবীদের লক্ষ্য করে যুব মহিলা লীগকর্মীরা ইট ছুড়ছে।ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেলায় কর্মরত সংশ্লিষ্ট পুলিশ এসব আটকের খবর নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দশ জেলায় আটক করা হয় বিএনপি-জামায়াতের ১৭৯ নেতাকর্মীকে। শনিবার রাত থেকে রোববার পর্ন্ত আটক করা হয় ১৯৫ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:

চট্টগ্রাম

চট্টগ্রামের চার উপজেলায় যৌথবাহিনী ও পুলিশের অভিযানে মোট ৪৮ জন বিএনপি ও শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

বাঁশখালী, সাতকানিয়া, সীতাকুণ্ড ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেন।

গাজীপুর

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিশেষ অভিযানে রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন মামলার ১০৪ জন গ্রেপ্তার হয়েছেন।

এরমধ্য কালিয়াকৈর থেকে পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মাসুদসহ বিএনপি-জামায়াতের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক।

এছাড়া জয়দেবপুর থানায় তিন ও টঙ্গী থানায় দুই বিএনপি-জামায়াতের কর্মী গ্রেপ্তার হয়েছে বলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান।

লালমনিরহাট

লালমনিরহাটের মহেন্দ্রনগর ও পাটগ্রামে বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগ রয়েছে বলে লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন জানান।

জয়পুরহাট

বিরোধী দলের ‘ঢাকামুখী অভিযাত্রা’র দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টের ভেতরে অবস্থান নেয়া বিএনপিপন্থী আইনজীবীদের লক্ষ্য করে যুব মহিলা লীগকর্মীরা ইট ছুড়ছে।ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিরোধী দলের ‘ঢাকামুখী অভিযাত্রা’র দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টের ভেতরে অবস্থান নেয়া বিএনপিপন্থী আইনজীবীদের লক্ষ্য করে যুব মহিলা লীগকর্মীরা ইট ছুড়ছে

বিরোধী দলের ‘ঢাকামুখী অভিযাত্রা’র দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টের ভেতরে অবস্থান নেয়া বিএনপিপন্থী আইনজীবীদের লক্ষ্য করে যুব মহিলা লীগকর্মীরা ইট ছুড়ছে।ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ দলীয় জোটের ১১ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

এদের মধ্যে জেলার সদর উপজেলা থেকে চার, পাঁচবিবি উপজেলায় পাঁচ, আক্কেলপুরে এক এবং কালাইয়ে একজনকে আটক করা হয়েছে।

জয়পুরহাট পুলিশ সুপার হামিদুল আলম জানান, আটকরা জেলায় ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রেললাইন উৎপাটন, গাড়ি, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপসহ বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত রয়েছে।

নোয়াখালী

নোয়াখালীতে নাশকতামূলক কাজের পরিকল্পনা ও সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ জন কর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে বিএনপির ১২ জন কর্মী, জামায়াতের ছয় ও শিবিরের তিনজন কর্মী রয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।

দিনাজপুর

বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীসহ ২৫ জনকে আটক করেছে দিনাজপুর পুলিশ।

দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া

জেলা পুলিশ বিশেষ অভিযানে গতরাত থেকে সোমবার ভোর পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জেলার পুলিশ কর্মকর্তা।

খুলনা

বিশেষ অভিযানে খুলনায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এর মধ্যে জেলার নয়টি উপজেলার আটটি উপজেলা থেকে ৪৪জন এবং মহানগীরর পাঁচটি থানা এলাকা থেকে ১০জনকে আটক করা হয়েছে বলে জানান খুলনা জেলার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ।

বাগেরহাট

পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাগেরহাটের রামপাল থেকে আবু তাহের (৪২) নামে জামায়াতের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরে রামপাল উপজেলার সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, ১১ ডিসেম্বর সন্ধ্যায় রামপাল উপজেলার ফয়লা বাসস্ট্যান্ডে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলার মামলার আসামী আবু তাহের।

ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর ও শৈলকুপা উপজেলা থেকে বিএনপির দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহেশপুর থেকে মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহেশপুর থানার ওসি আকরাম হোসেন বলেন, তার বিরুদ্ধে সহিংতা,  পুলিশের কাজে বাঁধাদান ও হামলার মামলা আছে।

শৈলকুপা থানা পুলিশ কবিরপুর থেকে ফরহাদ হোসেন নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে।

তার বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগ আছে বলে শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান।

লালমনিরহাট

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ও পাটগ্রামে অভিযান চালিয়ে তিন জামায়াত কর্মীসহ ২৬ জন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ।

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার ২৩ বিএনপি কর্মী ও পাটগ্রাম উপজেলার সরেয়ার বাজার এলাকার তিন জামায়াত কর্মী রয়েছেন।

লালমনিরহাট পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মহাসড়কে গাড়ী ভাঙচুর, গাড়ীতে অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগ রয়েছে।

সিরাজগঞ্জ

সোমবার ভোর থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২৫ জন নেতাকর্মী ও সমর্থককে আটক করা হয়েছে।

এদের মধ্যে গয়হাট্টা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গফুর ও সাধারন সম্পাদক জহুরুল ইসলামও রয়েছেন।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, জামায়াত নেতাকর্মীরা গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়।

তিনি বলেন, এদের উল্লাপাড়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৮ দলের অবস্থান কর্মসূচী চলাকালে সোমবার ১০টি গাড়ি ভাঙচুর করায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

পলাশবাড়ী থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীর জনতা ব্যাংক ও কালিবাড়ী এলাকায় অবস্থান সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশ প্রহড়া ও প্রহরাবিহীন বগুড়া থেকে  রংপুরগামী ৮/১০টি গাড়ি ভাঙচুর করে ১৮দলের নেতা কর্মীরা।

এতে পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটাররা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা ৩৫ রাউন্ড শটগানের গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তিনি আরো জানান, আটকদের যাচাই-বাছাই করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা

ভোলায় নাশকতা ও ধ্বংসাত্বক কর্মকান্ড পরিকল্পনার অভিযাগে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবির ও বিএনপি’র ২০ কর্মীকে আটক করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলা সদর, দৌলতখানে, বোরহানউদ্দিনে, লালমোহনে চরফ্যাশনে ও মনপুরায় থেকে এদের আট করা হয়।

আটকদের মধ্যে ১৮জন বিএনপি ও দুইজন জামায়াতকর্মী বলে জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান।

ফেনী

ফেনীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানের রবিবার মধ্যরাতে ৮ জন বিএনপি ও জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়েছে।

ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. সামছুল আলম সরকার জানান, রবিবার মধ্যরাতে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজন, সোনাগাজী থেকে তিনিজন ও দাগনভূঞায় একজনকে আটক করেছে।