২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ‘হিজবুত তাওহিদের’ ২ নারীকর্মী আটক

ফেনীর সোনাগাজী উপজেলা সদরে প্রচারপত্র বিলির সময় হিজবুত তাওহিদের কর্মী সন্দেহে দুই নারীকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 07:08 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সোমবার দুপুরে পৌর এলাকা থেকে আটক এ দুই নারী হিজবুত তাওহিদের কর্মী বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন ফেনী সদরের শর্শদি গ্রামের প্রয়াত জেবল হকের স্ত্রী জবিলা খাতুন (৪৭) ও ফুলগাজীর বসিকপুর গ্রামের এনামুল কবিরের স্ত্রী কামরুন নাহার (২৫)।

সোনাগাজী মডেল থানার ওসি সুভাস চন্দ্র পাল জানান, দুপুরে হিজবুত তাওহিদের এই দুই নারীকর্মী সোনাগাজী পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তাদের প্রাচারপত্র ও বইপুস্তক বিলি করছিলেন।

এলাকার লোকজন তাদের আটক করে সোনাগাজী থানায় খবর দেয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে ফেনির বিচারিক আদালতে পাঠানো হয়।