২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতার আসন একটি কমেছে

কুমিল্লা-৮ আসনে এ এস এম কামরুল ইসলাম প্রার্থিতা ফিরে পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 06:13 PM

Updated : 25 Apr 2022, 07:44 PM

সোমবার আদালতের নির্দেশে এ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়ে প্রতিদ্বন্দ্বীদের তালিকায় যুক্ত করতে বলেছে নির্বাচন কমিশন।

ইসির সিদ্ধান্তের পর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত পাঠানো হয়েছে বলে জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন।

গত ১৩ ডিসেম্বর ওই আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

৫ জানুয়ারির নির্বাচনে একক প্রার্থীরা ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এখন এ সংখ্যা কমে দাঁড়াবে ১৫৩ তে। ভোট হবে ১৪৭ আসনে।

ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তা কুমিল্লা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুল বাছাইয়ে বাদ পড়েন। পরে আদালতের শরণাপন্ন হলে তাকে তালিকায় যোগ করতে বলা হয়।