বরিশালে বিএনপি নেতার বাড়ি থেকে হাতবোমা উদ্ধার
বরিশালের গৌরনদী উপজেলায় এক বিএনপি নেতার বাড়ি থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শরিকল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হাওলাদারের বাড়ি থেকে এগুলো উদ্ধার হয়।
শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফোরকান আহমেদ জানান, গোপন খবরের ভিত্তিতে সাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাচারি ঘরে তল্লাশি চালিয়ে আটটি হাতবোমা উদ্ধার হয়।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
