২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার নেতাকর্মীসহ ঢাকা আসবে সিলেট বিএনপি

বিএনপি চেয়ারপার্সনের ডাকে রোববার ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নিতে সিলেট থেকে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা যাওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 07:03 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ জানান, নেতা কর্মীরা বিচ্ছিন্নভাবে বাস, ট্রেন ও বিমানযোগে ঢাকা যাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের ঢাকা যেতে সরাসরি কোন বাধা না দিলেও প্রতি রাতেই বাসায় পুলিশি তল্লাশি  ও গ্রেপ্তার চলছে।

যাদের নামে মামলা রয়েছে তাদের গ্রেপ্তারের পাশাপাশি নিরীহ নেতাকর্মীদের গ্রেপ্তার করে মামলায় আসামি করা হচ্ছে বলেও অভিযোগ করেন আলী আহমদ।