২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দামুড়হুদা সীমান্তের ওপারে বাংলাদেশি ‘হত্যা’

চুয়াডাঙ্গার দামুড়হুদার বাড়াদী সীমান্তের ওপারে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 06:59 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মৃত আবু হোসেন (৫০) দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের রহিম বক্সের ছেলে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সীমান্ত এলাকায় মাথাভাঙ্গা নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়।

তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মনিরুজ্জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বাড়াদির ছয় ব্যক্তি ভারত থেকে গরু আনতে শুক্রবার ভোর রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে।

ভারতে যাওয়ার পর আবু হোসেন ধরা পড়েন। বাকিরা পালিয়ে আসেন।

ময়নাতদন্তের জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, নিহতের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন আছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নাকি ভারতীয় জনগণ তাকে হত্যা করেছে তা তিনি বলতে পারেননি।

বিজিবি অধিনায়ক জানান, “আমরা সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি। বিএসএফ হত্যা করেছে প্রমাণ পেলে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানো হবে।”