২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সাবেক সাংসদের মৃত্যু

হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য আবু লেইছ মো. মুবিন চৌধুরী মারা গেছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 06:21 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার সকাল ৬টায় জেলা শহরের শায়েস্তানগরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে যান।

তার চাচাত ভাই গোলাম মোস্তফা রফিক জানান, বিকাল সাড়ে ৪টায় জেলা শহরের ঈদগাহে তার নামাজে জানাজা হয়। এরপর বিকাল ৫টায় শায়েস্তানগরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুর সংবাদে রাজনীতিক, ব্যবসায়ী, শুভাকাঙ্খী, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্তরের মানুষ তার বাসায় ভিড় জমান।

মুবিন চৌধুরী ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৬ সালে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে তিনি বিএনপিতে যোগ দিয়ে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার কাছে পরাজিত হন।

পরে গ্রেনেড হামলায় কিবরিয়ার মৃত্যুর পর ২০০৫ সালে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।