২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় জামায়াত-বিএনপির ৩ নেতা আটক

পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরসহ সহিংসতার অভিযোগে মাগুরার শালিখা উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 06:11 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

আটককৃতরা হচ্ছেন- উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক আব্দুল মান্নান, শতখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ও শালিখা উপজেলা যুবদলের সভাপতি নয়ন মুন্সী।

শালিখা থানার ওসি বিপ্লব দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ওসি বিপ্লব বলেন, “আটককৃতদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরসহ বিভিন্ন সহিংসতার অভিযোগ রয়েছে।