২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাগুরা সদরে ট্রাকচাপায় একজনের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের ঢাকা রোডে এ দুর্ঘটনায় নিহত কামরুজ্জামান (৪০) মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের ফুলমিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ওবাইদুর রহমান বলেন, জজ কোর্টে একটি মামলায় হাজিরা দিতে বাড়ি থেকে মাগুরায় আসেন কামরুজ্জামান। বেলা ১২টার দিকে ঢাকা রোড চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাকে বহনকারী ভ্যানটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটি উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার ওসি এম এ হাসেম জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি আটক করা হলে চালক পালিয়ে গেছে।