২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যৌথ অভিযানে আটক ২৩

সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার সয়দাবাদ এলাকায় র‌্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদের আটক করে।

তাৎক্ষণিক আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টা থেকে বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ওই এলাকা থেকে ইতোমধ্যে ২৩ জনকে আটক করা হয়েছে।