২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

খুলনার ফুলতলা উপজেলা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

বুধবার গভীর রাতে উপজেলার ধোপাখালী গ্রাম থেকে কামরুল বিশ্বাস (২৬) ও  আজিজুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করা হয়। তারা ওই গ্রামের বাসিন্দা।

খুলনার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে পিস্তল ও গুলিসহ কামরুলকে এবং পরে একটি সার্টারগানসহ আজিজুলকে  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।