২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু

রাজধানীর পল্টন পুলিশ হাসপাতালের সামনে ট্রাকচাপায় রিকশা আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 12:35 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় নিহত মো. আব্দুস সালাম (২৫) ও অপু (২৩) সম্পর্কে খালাত ভাই বলে পল্টনের ওসি মোর্শেদ আলম জানান।

সালাম রেস্তোরাঁ ব্যবসায় জড়িত ছিলেন। তার বাড়ি জামালপুরে। আর অপু ঢাকা কলেজের ছাত্র।

ওসি জানান, ভোরে কমলাপুর থেকে রিকশায় করে কামরাঙ্গীর চরে যাওয়ার সময় একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সালাম ও অপুর মৃত্যু হয়।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।