২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হরতাল ও অবরোধের কারণে তিন দফা পেছানোর পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বুধবার।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 08:42 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

সকাল ১০টা থেকে শুরু করে তিন দফায় চারটি ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য অধ্যাপক ড. হারুনর রশীদ খান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

খুব শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে ২৮ নভেম্বর, ৭ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর তারিখ হলেও অবরোধের কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।