২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মঙ্গলবার হরতাল

সদর উপজেলা জামায়াতের এক নেতাকে আটকের প্রতিবাদে কক্সবাজার সদরে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 10:13 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

সোমবার জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ এ হরতালের ঘোষণা দেন।

দুপুরে সদরের ঈদগাঁও সাংগঠনিক উপজেলা আমির আমীর সুলতানকে আটক করে পুলিশ।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনজুরুল কাদের ভুঁইয়া জানান,  আমীর সুলতানের নেতৃত্বে বৃহত্তর ঈদগাঁও এলাকায় হরতাল ও অবরোধ চলাকালে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হয়ে থাকে।

দুপুরে নাশকতার চেষ্টাকালে তাকে আটক করা হয় বলেও জানান তিনি।