২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও নীলফামারীতে আটক ৩৯

অবরোধ-হরতালে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জ ও নীলফামারীতে জামায়াত-শিবির ও বিএনপির ৩৯ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নীলফামারী প্রতিনিধি

সিরাজগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 08:18 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

সোমবার চালানো এ অভিযানে আটকদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ২৫ জন এবং নীলফামারীতে জামায়াত-শিবিরের ১৪ জন।

সিরাজগঞ্জেরে অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার খোকশাবাড়ি, ছোনগাছা ও বহুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়।

আটকদের অধিকাংশই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

মোক্তার হোসেন আরো জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র‌্যাব ও পুলিশের পদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে প্রায় শতাধিক সদস্য অভিযানে অংশ নেন।

অন্যদিকে নীলফামারীর জলঢাকা থেকে সোমবার ভোরে গ্রেপ্তারদের সবাই জামায়াত-শিবিরের কর্মী বলে জানান জলঢাকা পুলিশ।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, এদের বিরুদ্ধে চলতি বছরের ২৫ অক্টোবর থানায় একটি মামলা হয়েছে।

সহিংসতা সৃষ্টি, সরকারি কাজে বাধাদান, যাবাহনে অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপড় হামলার অভিযোগে এ মামলা করা হয়।

মামলার পর থেকেই তারা পলাতক ছিলেন।