২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী ও নোয়াখালীতে মঙ্গলবার হরতাল

দলীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ফেনীর সোনাগাজী উপজেলা এবং নোয়াখালী জেলায় মঙ্গলবার হরতাল ডেকেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনী/কুমিল্লা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 07:35 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

সোনাগাজীতে সকাল-সন্ধ্যা এবং নোয়াখালী জেলায় অর্ধদিবস হরতালের এ ঘোষণা দেয়া হয় সোমবার বিকালে।

ফেনী প্রতিনিধি জানান, সোমবার বিকালে সোনাগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলম ভুঁঞা হরতালের ঘোষণা দেন।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের তৃতীয় দিন শহরের তাকিয়া রোডে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদল নেতা বজলুল করিম চৌধুরী আবেদকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়।

শনিবার আবেদকে গ্রেপ্তার করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আবদুল করিম মুক্তাকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীতে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল।

সোমবার বিকালে স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দেয়া হয়।