নাটোরে সংঘর্ষে জামায়াত নেতাসহ আহত ১০
নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন জানান, সংঘর্ষে সাংগঠনিক সম্পাদকসহ দলের তিন জন আহত হয়েছেন।
এ সময় লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে দলের কর্মীরা হামলাকারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে শিশু ইলাসহ (৫) অন্তত ১০জন আহত হন। তাদের সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ সময় বিএনপি-জামায়াত কর্মীরা বাজারের গ্রামীণ ফোনের একটি গ্রাহক সেবা কেন্দ্রসহ সাতটি দোকান ভাংচুর করে। স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার মোটরসাইকেলেও আগুন দেয় তারা।
নাশকতায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এএসপি।
