পাবনায় অস্ত্রসহ যুবক আটক
পাবনা সদর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার ভোরের দিকে উপজেলার ভজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় ওই গ্রামের মো. ইমান আলীর ছেলে মো. নাসিম উদ্দিনকে (২৭)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ বি এম রফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন খবর পেয়ে ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নাসিম উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র আইনে মামলা দায়ের করে নাসিমকে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
