২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মন্ত্রীর বাড়ির সামনে বোমা, জাসদ অফিসে আগুন

বিরোধীদলের অবরোধের মধ্যে ময়মনসিংহে নির্বাচনকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদের বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।  

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

এছাড়া গভীর রাতে জেলা জাসদ অফিসেও আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। 

কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সরওয়ার জানান, রোববার রাত ১২টার দিকে শহরের আঠারো বাড়ি রোডে এই নাশকতা চালানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি ‘সুন্দর মহলের’ সামনে দূর্বৃত্তরা পরপর দুটি হাতবোমা ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়।

একই সময়ে আগুন দেয়া হয় জেলা জাসদের কার্যালয়ে। আগুন লাগার পরপরই স্থানীয়দের সহায়তায় জাসদ নেতাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে বলে জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু জানান ।

আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ আহত হননি বলেও জানান তিনি।

কার্যালয়ে আগুন দেয়ার জন্য চুন্নু জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।