গাজীপুরে গুলি ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৫) মরকুন এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল সালাম জানান, রোববার রাত ৮টার দিকে মরকুন মোল্লার গ্যারেজের পাশ থেকে দেলুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়।
দেলুর বিরুদ্ধে টঙ্গী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
