২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার দেশে আসছেন জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার দেশে ফিরছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 10:00 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, সন্ধ্যা ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন জয়। এ সময় তিনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপও করবেন।

নির্বাচনের পরেও বেশ কিছু দিন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয় দেশে থাকবেন বলেও জানান আশরাফুল।

জয় সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।