টঙ্গীতে জোড় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু
টঙ্গীতে শুক্রবার শুরু হওয়া জোড় ইজতেমায় অসুস্থ হয়ে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
রোববার ইজতেমা মাঠে মারা যান যশোরের কেশবপুর উপজেলার আব্দুর রাজ্জাক (৬৫) এবং মাদারীপুর সদরের মাধববাড়ির কদম হাজী হাওলাদার (৬০)।
জানান টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা বানু জানান, কদম হাজী হাওলাদার হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে মারা যান।
অন্যদিকে আবদুর রাজ্জাক ভোরে অসুস্থ্য হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের পরামর্শে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়, বলেন মালেকা বানু।
পাঁচদিনব্যাপী এ ইজতেমা চলবে মঙ্গলবার পর্যন্ত।
প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে জোড় ইজতেমা হয়। সামনের জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়ে দুদফার বিশ্ব ইজতেমা শেষ হবে ফেব্রুয়ারিতে।
