সিলেটে পুলিশকে বোমা নিক্ষেপ শিবিরের
সিলেটে ঝটিকা মিছিল থেকে সিএনজি আটোরিকশা ভাংচুর ও পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
শনিবার বিকালে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আয়ুব জানান, বিকাল ৫টায় বন্দরবাজারে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবিরকর্মীরা। এসময় তারা ওই এলাকায় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
পরে মিছিল থেকে দুইটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করা হয়।
পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছোড়ে শিবিরকর্মীরা।
পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশ মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সোহেল আহমদ, শিবিরকর্মী নুরুন্নবী নেওয়াজ ও আনোয়ার হোসেনকে আটক করে, বলেন এই পুলিশ কর্মকর্তা।
