পাবনায় শহিদ মিনার ভেঙেছে দুর্বৃত্তরা
অবরোধের আগের রাতে পাবনার আটঘরিয়া উপজেলার একটি বিদ্যালয়ের শহিদ মিনার ভেঙেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আটঘরিয়া থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির জন্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। এর সঙ্গে অবরোধ সমর্থকদের সম্পৃক্ততা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে শহিদ মিনারের দুই পাশের অংশ ভেঙে দিয়েছে।
