২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে জামায়াত নেতা আটক

নাশকতার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 01:11 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, শনিবার সকালে পেশকারপাড়া থেকে রবিউল হোসেন সোহেলকে (২৮)‌ র‌্যাব আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে।

উপজেলার মুরাদপুর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সোহেলের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আমিনুল।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  সোহেলের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।